শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে জামানত হারালেন যারা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে প্রার্থী হয়ে এবার অনেকে জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন। তিনি তার লাঙ্গল প্রতীক-এ ৪ হাজার ৬১৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ জামানত হারিয়েছেন, তার রিক্সা প্রতীক-এ ১ হাজার ৪৪ ভোট পেয়ে। বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোকারম হোসেন তার হারিকেন প্রতীক-এ ৪৫৩ টি ভোট পেয়ে জামানত হারিয়েছে। ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ জামানত হারিয়েছেন তার হাত পাখা প্রতীক-এ ১ হাজার ৪৯ টি ভোট পেয়ে। বিএনপি’র বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থী (স্বতন্ত্র) আ,ন,ম বজলুর রশীদ কালু তার মোটরসাইকেল প্রতীক-এ ভোট পেয়েছেন-১৫ হাজার ৫৩৮ টি। তিনিও তার জামানত হারিয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন তার জাহাজ প্রতীক-এ ৩ হাজার ৮৩৯টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ আসনটিতে এবারে মোট  ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। সরকারি অনুযায়ী জামানত ফিরে পেতে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রাপ্তের বিধান রয়েছে। সে অনুযায়ী ভোট না পাওয়ায় তারা তাদের জামানত হারিয়েছেন।

এ আসনে এবার বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম তার দাড়িপাল্লা প্রতীক-এ ভোট পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ৬৯৩ টি।

  • সর্বশেষ