শিরোনাম
◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী ৩টি আসনে বিএনপি ১টিতে জামায়েত জয়ী

নিনা আফরিন ,পটুয়াখালী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি নির্বাচনী আসনের মধ্যে ৩টি তে বিএনপি জোট এবং ১টি তে জামায়াতে ইসলামী জয় লাভ করেছে। পটুয়াখালী-১,৩ ও ৪ এ বিএনপি এবং পটুয়াখালী-২ এ জামায়াত জোট জয়লাভ করে। দেশের আলোচিত পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরুল হক নুর জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দী প্রার্থী হাসান মামুন। ফলাফল ঘোষনার পর জেলার কোথায়ও কোন গোলযোগের খবর পাওয়া যায় নি।

পটুয়াখালী-১ সদর,মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন এক লক্ষ ৫০ হাজার ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের মাওলানা মো: ফিরোজ আলম পেয়েছেন ৬৭ হাজার ৬৯০ ভোট। এ আসনে জামায়েত জোট মনোনীত এবি পার্টির ডা: আবদুল ওহাব মিনার ৪৫ হাজার ১৫৮ ভোট।

পটুয়াখালী-২ বাউফল উপজেলা নিয়ে গঠিত এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়েত জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দাড়িপাল্লা প্রতিকের ড.শফিকুল ইসলাম মাসুদ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট।

গলাচিপা-দশমিনা নিয়ে গঠিত দেশের আলোচিত আসন পটুয়াখালী-৩। এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে জয়লাভ করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।

কলাপাড়া-কুয়াকাটা-রাঙ্গাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন বিএনপি জোটর মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন এক লক্ষ ২৩ হাজার ৩৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়