শিরোনাম
◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর-১ আসনে বিজয়ী বিএনপির এহছানুল হক মিলন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে ড. আ ন ম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

প্রতিক্রিয়ায় প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার এই বিজয় কচুয়াবাসীর বিজয়। আমার এই বিজয় আপনাদের উৎসর্গ করলাম। আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য কচুয়াবাসীর কাছে কৃতজ্ঞ থাকব।’

  • সর্বশেষ