শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম পে-স্কেলের গেজেটের দাবিতে মোবারকগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা প্রায় দুই ঘণ্টাব্যাপী ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের প্রকৌশল বিভাগ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের এসএসএই ও ওয়ে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পে-কমিশনের সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একই দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজ করার পরও ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ রেল স্টেশনের কিম্যান ফোর নাজমুল হোসেন, মেট আকরাম হোসেন, হেড ট্রলি ম্যান আরিফুল রহমান, ওয়েটম্যান ফোর আশিকুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়