শিরোনাম
◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনে সক্রিয় থাকায় চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে পানগাঁও আইসিটিতে বদলিী

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে ঢাকা পানগাঁও আইসিটিতে বদলি করেছে কর্তৃপক্ষ। জরুরি দাফতরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনের কথা উল্লেখ করে আজ শনিবার বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলির নির্দেশনা দেয়া হয়েছে।

ওই চার কর্মচারী হলেন অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণী -নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এস এস খালাসী ​মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের আজ ৩১ জানুয়ারি বিকালে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো এবং তাদের ১ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হলো।

তবে এনসিটি ইস্যুতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত এ কর্মচারীদের বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

চটগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, বন্দরের চারজন কর্মচারীকে তাদের বর্তমান বিভাগ থেকে সরিয়ে ঢাকা পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে। সূত্র: বণিক বার্তা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়