শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জামায়াতের একাধিক কর্মীর ইসলামী আন্দোলনে যোগদান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে জামায়াতে ইসলামীর একাধিক কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। 

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার পোম্বাইশ এলাকায় স্থানীয়ভাবে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বরুড়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) এমপি প্রার্থী মুফতি সাদেক মাহমুদ বিন নূরীর হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন নতুন যোগদানকারীরা। 

এ সময় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে দলটির অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন।

Advertisement

নবাগত কর্মীরা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যে আপসহীন ভূমিকা পালন করছে, তাতে তারা আশাবাদী হয়ে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন। তারা আগামী দিনে হাতপাখা প্রতীকের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্যে মুফতি সাদেক মাহমুদ বিন নূরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষের ইসলামী আন্দোলনের প্রতি আগ্রহ বাড়ছে, যা প্রমাণ করে জনগণ বিকল্প ও সৎ নেতৃত্ব খুঁজছে।

জামায়াতে ইসলামী থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়ে বরুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন বলেন, দলটির আদর্শ ভালো লাগাতে যোগাদান করতে পারে। তবে জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী হয়ে থাকলে তারা দল থেকে আলাদা হয়ে যাবে এবং রোকন হয়ে থাকলে দলের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানকে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরুড়া উপজেলা ও আড্ডা ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ