শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সেনা অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার, আটক ২

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৫ জানুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সরল ইউনিয়নের বাসিন্দা এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬)। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত একাধিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা থাকায় পলাতক ছিলেন।

সূত্রম‌তে, অপরাধীরা সর‌লের নতুন বাজার এলাকায় অবস্থান করছে এ তথ্যের পরিপ্রেক্ষিতে রবিবার ভো‌রে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে দুটি ওয়ান শুটার, তিন রাউন্ড তাজা গুলি, সাত রাউন্ড খালি কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, 'সরল ইউনিয়নের নতুন বাজার এলাকা সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত হওয়ায় আমরা সেখানে বিশেষ নজরদারি জোরদার করেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।'
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ