শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাসেমিরোর গোলে সমতায় ফিরেছে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী কারাগার ফটকের সামনে জামিনে মুক্তির পর যুবককে লক্ষ্য করে গুলি

রাজবাড়ী জেলা কারাগারের সামনে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পরপরই সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

একটি সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। জামিনে মুক্ত নয়ন মন্ডল পিয়ারুল গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় প্রতিপক্ষ শিমুল গ্রুপের শিমুল, সাব্বির, কিবরিয়া ও তাদের সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কারাগার থেকে জামিনে মুক্তির পরপরই নয়ন নামের ওই যুবককে লক্ষ্য করে তার প্রতিপক্ষরা গুলি চালায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়