শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাসেমিরোর গোলে সমতায় ফিরেছে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ছাএদল নেতাকে মাধবদীতে ডেকে নিয়ে হত্যা

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে জাহিদুল ইসলাম  নামে এক ছাএদল নেতাকে ছুরিকাঘাতে হ*ত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হ*ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।

নিহতের পরিবারিক ও প্রত্যক্ষদর্শী চালক আশরাফুল ইসলাম জানান, সোমবার রাতে জাহিদুল চরনগরদী বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে জরুরি প্রয়োজনে মাধবদী আসতে বলা হলে তিনি চালক আশরাফুলকে সঙ্গে নিয়ে সেখানে রওনা হন।

তারা মাধবদীর নোয়াপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানা পুলিশ জানায়, নিহতের বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাতের একটি বড় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়