শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় মহাসড়কে কেয়ারটেকারকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে কেয়ারটেকারকে বেঁধে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী রেল ক্রসিং নিকট এ ঘটনা ঘটে। 

সড়ক উন্নয়নের বিটুমিনের মূল্য ৬ লাখ টাকার কাচাঁমাল ডাকাতি করে নিয়ে গেছে বলে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

এ বিষয় মেসার্স বিল্লাহ কনষ্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণের জন্য রাখা ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিং এর নিকট রাখা হয়। ভোর রাতে ডাকাতদল একটি ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে বেঁধে ৪০ টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে চলে যায়। 

তিনি বলেন, মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করি। আমি নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, একটি অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খুয়ে যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়