শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমজীবী মানুষেরা বিপাকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী  সেলসিয়াস

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মঙ্গা -খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে এ বছর শুরু হয়েছে আগাম শীত। শীতে বর্তমানে কাহিল কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।

শনিবার  সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ তেমন ছড়াতে পারছে না। ফলে দিনের বেলাও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন। কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় যানবাহনগুলো দিনের  বেলায় হেড-লাইট জ্বালিয়ে  যাতায়াত করছে। 

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের স্থানীয় বাসিন্দা শ্রমজীবী রিয়াজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,শীতের কারণে কাজে যেতে পাচ্ছি না। কাজে যেতে বিলম্ব হচ্ছে। একই গ্রামের এরশাদুল বলেন,শীতের কারণে কাজের সন্ধান না মেলায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন,ঠান্ডার কারণে সবজি ক্ষেত থেকে তুলে বাজারজাত করতে বিলম্ব হচ্ছে।

অপর দিকে হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার  উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের 
অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের  মানুষজন। অন্যদিকে শীত নিবারণে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত তেমন কোন উদ্যোগ চোঁখে পড়ছে না।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান,আমাদের উপজেলা অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজ চলছে। শীঘ্রই শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়