শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে অজ্ঞাত মোটরসাইকেল চাপায় ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি: মাত্র ৮ বছর বয়সে ছেড়ে যেতে হলো এই পৃথিবী। বাড়ির সামনের সড়ক পার হয়ে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিলো মুস্তাসিন হক। এ সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায় তাকে।

সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার দুপুর ১টার দিকে মারা যায় সে। নিহত মুস্তাসিন নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের গুনাইহাটি মহল্লার মুদী দোকানী এমদাদুল হক টিটুর ছেলে। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে গুনাইহাটি মহল্লার নিজ বাড়ির সামনে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।  
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসলাম হোসেন জানান, মুস্তাসিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো।

শুক্রবার সকালে তার নিজ বাড়ির সামনেই সড়ক পার হওয়ার সময় তাকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়। আহত অবস্থায় মুস্তাসিনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক মোটরসাইকেলটি বা তার আরোহীর কোন সন্ধান মেলেনি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী এলাকার দিকে চলে গেছে।

বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তদুপরি ঘাতক মোটরসাইকেল ও আরোহীকে চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়