শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যা, আসামী শ্বশুর-শাশুড়ি গ্রেফতার 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। (৩ নভেম্বর) সোমবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন, শ্বশুড়  আবুল মিয়া (৬৫) ও শাশুড়ি নাজমা বেগম (৩৫)। তারা উপজেলার ভূইস্বর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম জেলার সরাইলের ভুইস্বর এলাকার ফারুক মিয়ার মেয়ে। বিগত ৪ বছর  পূর্বে ১নং বিবাদীর সঙ্গে ভিকটিমের বিবাহ বন্ধনের কিছুদিন পর থেকে ভিকটিমকে তার স্বামীর পছন্দ হয়নি বলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বিবাদীরা ভিকটিমের উপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। কিন্তু ভিকটিমের ১টি পূত্র সন্তান থাকায় তার সন্তানের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করেও সংসার করে আসছিল। গত ২৩/১০/২০২৫ ইং তারিখ ভোর রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় গ্রাম পুলিশের মাধ্যমে ভিকটিমের বাবা তার মেয়ের মৃত্যুর সংবাদ পায়। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের বাবা তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে ভিকটিমের বসত ঘরের দক্ষিণ পার্শ্বে তার নিজ শয়ন  কক্ষের বাঁশের আড়ার সাথে গায়ের ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। উক্ত সময়ে বিবাদীরা বাড়ি থেকে পালিয়ে যায়। বিবাদীরা পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।

অতঃপর ভিকটিমের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জেলার সদর থানাধীন শালগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৩ নভেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে ।

  • সর্বশেষ