শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সাধনপুরে সড়ক দুর্ঘটনায় শেখেরখীলের একজনের পা বিছিন্ন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের এককাইত্তা পুকুর পাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে শেখেরখীল ইউনিয়নের মোহাম্মদ. হোসাইন (৪৮) এক ব্যক্তি গুরুতর আহত ও এক পা বিছিন্ন হয়ে গেছে। দুঘর্টনার পর গুরুতর আহত মোহাম্মদ হোসাইনকে স্থানীয়রা উদ্ধার করে পুকুরিয়ায় অবস্থিত বেসরকারি সিবি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এককাইত্তা পুকুর পাড় এলাকায় একটি সিএনজি ও অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী মো.হোসাইন(৪৭) এর পা আটকে গিয়ে বিছিন্ন হয়ে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত মোহাম্মদ হোছাইন (৪৭) শেখেরখীল এলাকার মো: আজু মিয়ার পুত্র এবং চট্টগ্রাম শহরে একটি ব্যাংকের কর্মচারী হিসাবে দায়িত্বরত বলে জানা যায়।

বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী বলেন,দুঘর্টনায় আহত মোহাম্মদ হোছাইন সিএনজির যাত্রী ছিলেন, সিএনজির সাথে মাইক্রোর সংঘর্ষ হলে এতে হোছাইনের এক পায়ে গুরুতর আঘাত লাগে বলে তিনি জানান। ঘটনায় পর  সিএনজির সাথে মাইক্রো গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

বাঁশখালীর একমাত্র সরু সড়কে মাত্রাতিরিক্ত গাড়ি চলাচল ও লাইসেন্স বিহীন চালকের কারণে প্রতিনিয়ত দুঘর্টনা সংঘটিত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়