শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, স্ত্রী আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় হত্যা করার অভিযোগে স্ত্রী তানজিলা খাতুনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত করিম মন্ডল (২৫) শাহজাদপুর উপজেলা পোরজনা ইউনিয়নের নন্দলালপুরে গ্রামের বাসিন্দা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় স্বামীকে হত্যার দায় স্বীকার করায় তানজিলা খাতুনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, তানজিলা খাতুন তার পরকীয়া প্রেমিকের পরামর্শে গতরাতে ওষুধের কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পরে পেটে জ্বালাপোড়া হলে স্থানীয় চিকিৎসক দেখায় পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ