শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তের ওপারে ২ কেজি স্বর্নবারসহ ট্রাক চালক আটক

আইরিন হক,বেনাপোল(যশোর): বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রাপোল বন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকা মুল্যের ৮টি স্বর্নবারসহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার(২৮অক্টোবর)  সন্ধ্যায় বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

এর আগে ২৭ অক্টোবর রাতে পেট্রাপোল বন্দরের নিরাপত্তায় থাকা ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এই স্বর্ন চালান আটক করে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানায়, বিএসএফের কাছে গোপন সংবাদ ছিল বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য খালাস শেষে ভারতীয় একটি ট্রাকে স্বর্নের চালান ভারতে ঢুকবে। এমন সংবাদের বিএসএফ সদস্যরা বন্দরের প্রবেশ গেলে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে ট্রাকটি ভারত সীমান্তে প্রবেশ করলে ট্রাকটি মেটেল ডিটেকটর দিয়ে তল্লাশী করা হয়। এসময় দেখা যায় চালকের ক্যাবিনে ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮ টি স্বর্নবার রয়েছে। জিজ্ঞাসাবাদে চালক প্রকাশ করেছে সে টাকার লোভে স্বর্নবহন করতে ট্রাকে নিয়ে বেনাপোল বন্দরে ঢুকেছিল। চালাককে গ্রেফতার করে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে জানান এ আধিকারিক।

এসময় বিএসএফের আধিকারিক আরো জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফ তার অটল প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। স্বর্ণ চোরাচালান বা অন্যান্য বেআইনি কার্যকলাপ সম্পর্কিত যে কোনও তথ্য জানাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ জানান।

এদিকে পাচার রোধে ভারত থেকে পণ্য নিয়ে যে সব ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে বা বেনাপোল বন্দর থেকে পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে সব ট্রাক তল্লাশী করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে প্রাইয় পণ্যবাহী ট্রাক থেকে বিএসএফ সদস্যরা স্বর্ন চালান আটক করলেও সীমান্ত সুত্র বলছে এপর্যন্ত ট্রাক থেকে বিজিবি সদস্যরা স্বর্নচালান আটক করতে পারেনি।

  • সর্বশেষ