শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ১৫ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে রাজশাহীতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন

মো. শাহিনুর রহমান ওরফে শাহিন (৪৮) এবং মো. সাদিকুর রহমান ওরফে সুমন (৪৫)। তারা দু’জনই মো. মতিউর রহমান ওরফে মতিনের ছেলে এবং রাজশাহী মহানগরের রাজপাড়া থানার কেশরপুর ভেড়ীপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাবনা জেলার আত্রাই ধোপা এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে বাবলু ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর ট্রাক নিয়ে সোনা মসজিদে যান। সেখানে কয়েকজন যুবকের প্রলোভনে ট্রাকটি ভাড়া দেন পাথর পরিবহনের জন্য। পথিমধ্যে ওই যুবকরা কৌশলে তার হেলপার আনজুকে হত্যা করে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ড্রাইভার শফিকুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮, তারিখ: ০৪/০৯/২০০৩। মামলায় আসামিদের গ্রেফতারের পর তারা প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়।

পরবর্তীতে আদালত তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পলাতক অবস্থায় তারা নিজেদের নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিদেশে পালানোর পরিকল্পনা করে বলে র‌্যাব জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার ভোরে অভিযান চালিয়ে চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাদের রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

 

  • সর্বশেষ