শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ১৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরভদ্রাসন ও সদরপুর( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন পশ্চিম সালেপুর আলিমুদ্দিন চোকদারের ডাঙ্গী থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চরভদ্রাসন  থানা পুলিশ।

১৪ অক্টোবর ,মঙ্গলবার সন্ধ্যার পরে  আনুমানিক ৭:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শেখ সোলেয়ামান (২৫) পিতা শেখ হাকিম আলী , সাং—পশ্চিম সালেপুর আলিমুদ্দিন চোকদারের ডাঙ্গী। আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন।

এই অভিযানে নেতৃত্ব দেন চনভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান , এসআই ফরহাদ,এসআই মাহমুদুল, এএস আই সোহেল, এএসআই শফিউল সহ সঙ্গী ও সোর্স। অভিযানের সময় আসামির কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা  জব্দ করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্ব এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক বাণিজ্য চলে আসছিল এবং পুলিশের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান বলেন, “আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা মাদক নির্মূলে আরও তৎপর হবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এলাকাবাসী এই ধরনের কার্যকর উদ্যোগ আরও জোরদারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ