শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাঁধা, গ্রামপুলিশকে মারধর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে এক গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুমিন গাজী বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

গত সোমবার উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ ও বর্ষাপাড়া গ্রামের মো: মুজিবর গাজীর ছেলে। 

জানাগেছে, হিরণ ইউনিয়নের মৃত আবুল বশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষাপাড়া গ্রামে বিভিন্ন জায়গায় যায়। কিছুদিন আগে বর্ষাপাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে গ্রামপুলিশ মুমিন গাজী লোকজন নিয়ে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করে। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর রহমান মোল্লাকে সাথে নিয়ে দক্ষিণ হিরণ ব্রিজের উপর বসে গ্রামপুলিশ মুমিন গাজীকে মারধর করে। 

গ্রামপুলিশ মুমিন গাজী বলেন, হৃদয় হক রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষাপাড়া গ্রামের আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজন নিয়ে বাঁধা প্রদান করি। এ ঘটনার পর গত সোমবার (১৩অক্টোবর) আমি পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর মোল্লাকে নিয়ে তাদের বাড়ির সামনে বসে আমাকে মারধর করে। 

এ বিষয়ে জানার জন্য হৃদয় হক রাব্বিদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে তার চাচা জাবেদ মোল্লা বলেন, বর্ষাপাড়া গ্রামে আমার ভাতিজা রাব্বি বিয়ে করার জন্য একটি মেয়ে দেখেছিল। গ্রামপুলিশ মুমিন সেই বিয়ে ভেঙ্গে দিয়েছে। এ জন্য ক্ষিপ্ত হয়ে আমার ভাতিজা রাব্বি গ্রাম পুলিশ মুমিনকে দুই একটি চড় থাপ্পর দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মিমাংশা করার চেষ্টা করছি। 

গ্রামপুলিশ মুমিন গাজীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ