শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে জামায়াত নেতাসহ নিহত ৪

সিরাজগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও জামায়াত নেতা, বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এসব দুর্ঘটনা ঘটে বলে স্বজন ও পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে হাফসা খাতুন এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫)।

নিহত জামায়াত নেতার বোনজামাই রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য খোরশেদ আলম বলেন, ‘আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াত ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে গতকাল সোমবার রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।

বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
নিহত মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন। এ ছাড়া তিনি সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি ছিলেন।

Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মনোনীত হয়েছিলেন তিনি।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘হান্নান খান স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন। পথে সলঙ্গা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়।

আহত অবস্থায় হান্নান, স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নুরনবী হোসেনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

  • সর্বশেষ