শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল বিএসএফ

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ধরনের ঘটনা ঘটে।

‎জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলার এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় তাদের মারধর করে বিএসএফ।

‎এ সময় ঐ এলাকার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) উপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুকের ভয়-ভীতি দেখিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের ২টি গরু নিয়ে যায়।

‎রহমতপুর এলাকার সেলিম রেজা বলেন, ‘জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওনো ও গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

‎বিজিবির -৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২টি গরু তারা নিয়ে গেছে। ফেরতের বিষয়ে তৎপরতা চলছে।

 

  • সর্বশেষ