শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে ঈমান থাকবেনা: ড. মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,আমরা মুসলমান কেউ যদি বিশ্বাস করে একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে আমাদের ঈমান থাকবেনা৷

শনিবার(২৭ সেপ্টেম্বর)বিকাল ৫ টায় দাউদকান্দি উপজেলার শহিদনগর ও সুন্দলপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখতে দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় শহিদনগর, সুন্দলপুর বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ড. মারুফ হোসেন বলেন—গত ৫ আগস্টের পর ফ্যাসিস আওয়ামী লীগ মাঠে নেই তারা পালিয়ে গেছে৷ এখন আমাদের নির্বাচনী প্রতিপক্ষ জামায়াতে ইসলামী৷ তাই জামায়াতের মহিলা সংগঠন আমাদের সহজ সরল মা বোনদের বিভ্রান্ত করছে একটি কাগজ দিয়ে বলছে এই ফরমটি পূরন করুন৷ফরম পূরন করার পর জামায়াতের লোকেরা বলছে, এইটা জান্নাতের টিকেট৷ধর্মের নামে যারা ব্যবসা করছে তারা কিন্তু আজকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্ঠা করছে৷"

ড.মারুফ হোসেন আরো বলেন,মাওলানা ভাসানী একটি কথা বলে গেছেন,নীল নদের পানি যেমন নীল না জামায়াতে ইসলাম কিন্তু ইসলাম না৷ আমাদের অনেক নেতা-কর্মী ফেসবুক রাজনীতি করেন,এসব ফেসবুক রাজনীতি বন্ধ করতে হবে৷ যারা মাঠে না গিয়ে ফেসবুকে প্রচার করছেন তার ফেসবুকে প্রচারের পাশাপাশি মাঠে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য আহবান জানান তিনি৷

গণসংযোগ চলাকালে দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার,কামাল হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার,পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকার,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,সুন্দলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি তসলিম আহম্মেদ,উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মহিউদ্দিন সরকার, প্রমুখ।

এ সময় সুন্দলপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ