শিরোনাম
◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  ধামরাই থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম কাওছার সুলতান।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চন্ডিদোয়ার গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মো. আক্তার মিয়া (৪২) এবং একই এলাকার আলমপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৫২)।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডে আরাফাত হোটেলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৯৯০১) দাঁড়িয়ে ছিল। পুলিশের সন্দেহ হলে গাড়ির কাছে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় প্রাইভেটকারে থাকা পাটের বস্তা থেকে গেরুয়া রঙের কসটেপে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআই কাওছার সুলতান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর এলাকায় একটি প্রাইভেটকারে মাদক লেনদেন হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মাদকসহ দুইজনকে আটক করি।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়