শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজোলায় ১০৭ পিচ ইয়াবাসহ সবুজ দাড়িয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশ থেকে কোটালীপাড়া থানা পুলিশ সবুজ দাড়িয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবুজ দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খান বলেন,টুপরিয়া হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশে এক জন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ১০৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।

উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সেন কংকন বলেন,ইদানিং কোটালীপাড়ায় ব্যাপক ভাবে মাদক বিক্রি ও সেবন এবং অনলাইন জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। পুশিশ প্রশাসনের এদিকে আরো নজরদারি বাড়ানো উচিৎ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,মাদক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ