শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিম (১২)। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুনাহার বেগমের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোতাবিব্বর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “দৌলদ্দি স্লুইসগেট এলাকা থেকে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নিতে গিয়ে কিশোর ফাহিমকে হত্যা করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে।

  • সর্বশেষ