শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ডিম হামলার জবাব দেশে: অভিযুক্ত জাহিদ হাসানের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ির দেওয়াল ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটকে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাহিদের বাড়ি ও দেওয়াল লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। বুধবার তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন জাহিদ হাসান। তাই সেই ক্ষোভ হিসেবে তার দেশের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।

তবে ডিম নিক্ষেপের বিষয়ে জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছে, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাবো মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে বের হওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করে। এ ঘটনায় অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ