শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে  বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা যায়, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইলফোন পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে অনেকেই। এতে সময় নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ভেঙে পড়ছে। শিক্ষার মান উন্নত ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‌‘শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্তি পেয়ে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়