শিরোনাম
◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: জেলা প্রশাসক 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ভূমি সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুরে ভূমি অফিসে স্থাপন করা হয়েছে লাইব্রেরি ও ওয়েটিং রুম। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে লাইব্রেরি ও ওয়েটিং রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে'র সাবেক সভাপতি জেডএম ফারুকী প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই। বইয়ের সঙ্গে আমাদের সকল শ্রেণীর পাঠকদের একাত্ম করে তোলার জন্য, আমরা এই পাঠাগারগুলো গড়ে তোলার চেষ্টা করছি। তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। সদর উপজেলাবাসী সেবা নিতে এসে লাইব্রেরিতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে। ইতিমধ্যে জেলার ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও পৌরসভা গুলোতে লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়