শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে বাড়ির উঠানে অজগর সাপ, আতঙ্কে এলাকাবাসী

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নোয়াগাঁও এলাকার হেল্দি খ্রিষ্টান মিশনের সামনে একটি বাড়ির উঠানে 'অজগর সাপ' দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির উঠানে হঠাৎ কুকুর ও গরুর চেঁচামেচি শুরু হয়। শব্দ শুনে ঘুম ভেঙে গেলে বাড়ির লোকজন বাইরে বের হয়ে একটি বিশাল আকারের সাপ দেখতে পান। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর সঙ্গে যোগাযোগ করলে, ফাউন্ডেশনের পরিচালক 'স্বপন দেব সজল' ও পরিবেশকর্মী 'রাজদীপ দেব দীপ' ঘটনাস্থলে গিয়ে সাপটির পরিচয় নিশ্চিত করেন—এটি একটি অজগর। তারা সাপটিকে সাবধানে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরিবেশকর্মীরা জানান, অজগর সাপ সাধারণত মানুষের জন্য ততটা বিপজ্জনক নয়। তবে এটি রাতে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। তারা এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাগুলোর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়