শিরোনাম
◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৭জন আহত

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে হেফাজতে নেয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ বিষয় নিয়ে প্রায় এক সপ্তাহ আগে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সোমবার বিকেলে মনোহরপুরের কয়েকজন কিশোর অলুয়া চৌমুহনী এলাকায় এসে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং আতিকুর রহমান নামের একজনকে পুলিশ হেফাজতে নেয়। আহতদের মধ্যে রয়েছেন অলুয়া গ্রামের সুজন মিয়া (২২), রাকিব (১৮), আবুল হোসেন (২০), মোবারক হোসেন (১৮) এবং মনোহরপুর গ্রামের আতিকুর রহমান (২০), মাসুদ (২০) ও রাকিব (২২)।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, মোট পাঁচজন কিশোর এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ