শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রামে রান্না ঘ‌র থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌ম জেলার উলিপু‌র উপজেলায় সা‌হেরা বেগম (৭২) না‌মে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ।

২২ সেপ্টেম্বর'২৫:সোমবার সকা‌লে ‌উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকার শহ‌রের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবা‌ড়ির রান্না ঘ‌র থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।

নিহত বৃদ্ধা ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সা‌বেক সংর‌ক্ষিত নারী ইউপি সদস‌্য ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, প্রতিদি‌নের মত সা‌হেরা বেগম রা‌তের খাবার খে‌য়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন। ‌সোমবার সকা‌লে তার ছোট ছে‌লে আলম মিয়ার স্ত্রী রান্না ঘ‌রে গি‌য়ে শাশু‌ড়ি সা‌হেরা বেগ‌মের গলাকাটা লাশ মা‌টি‌তে পড়ে থাক‌তে দে‌খেন। এ সময় তার চিৎকা‌রে আশপা‌শের লোকজন জ‌ড়ো হ‌য়। প‌রে খবর‌ পে‌য়ে পু‌লিশ মরদেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বড় ছে‌লে সাখাওয়াত হো‌সেন বাবু জানায়, ২২ তারিখ সোমবার সকা‌লে ছোট ভাইয়ের স্ত্রীর হাউমাউ চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা‌ গলাকাটা অবস্থায় মাটিয়ে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখি মারা গেছে। তার মা দীর্ঘ‌দিন ধ‌রে মান‌সিকভা‌বে অসুস্থ ছি‌লেন ব‌লেও জানান তি‌নি।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রা‌ম ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত প্রতি‌বেদন হা‌তে পে‌লে ঘটনার রহস‌্য উদঘাটন করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়