শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

মো. সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।  

নিহত তরুণ রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রশিক্ষণ গাড়ির হেলফার রাজিব সোমবার সকালে প্রাইভেট কারটি পরিষ্কার করে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়