শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেইমান: এ্যানি 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেইমান। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৮৫ সালে ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয় শুধু আমাদের সাথে বেইমানি করেনি তারা পুরো জাতির সাথে বেইমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেইমান। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো বন্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে। 

জামায়াত ও ইসলামী আন্দোলন এখন পিয়ারের নামে আন্দোলন করে পরিস্থিতি টাকে গোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে বিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দল গুলো। 

এ্যানি আরও বলেন, ইসলামী দল গুলো বৃদ্ধা আঙ্গুলী দেখাচ্ছে। ইসলামী দল গুলো পিয়ারের নামে যে আন্দোলন করছে। এতে নির্বাচনী পরিস্থিতি টাকে গোলাটে করছে। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ খাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঐক্যের কথা কলেছেন ইস্পাত দৃঢ় ঐক্য। আগামী দিনে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুবলি কেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়