শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সরকারি চাল জব্দের তিন দিন পর মামলা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একশত ১২০ বস্তা খাদ্য বান্ধব কর্মসুচির সরকারি চাল ভ্রাম্যমানআদালত কর্তৃক জব্দ করার পাঁচ দিন পর গত রবিবার মামলা দায়ের হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উপ খাদ্য পরিদর্শক রাকিব হাসানের দায়ের করা মামলায় খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার শাহিদা বেগমকে আসামী করা হয়েছে।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মুরইল বাজারে নেয়ার পথে স্থানীয় জনতা ৩৪ বছর চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। এর সূত্র ধরে ওই দিন প্রায় ৩ ঘন্টা পর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) পশ্চিম বাজার এলাকায় মোত্তাকিন তালুকদার মার্কেটের একটি গুদাম ঘর থেকে ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ ঘর সিলগালা করেন।

জানা যায়, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে দ্বিতীয় প্রান্তিকের নিম্ন আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয়-বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ডিলারের অসৎ উদ্দেশ্যে চাল গুলো গত শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার তালুকদার মার্কেটের ওই গুদাম ঘর থেকে মুরইল বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আট করে। ১৯ সেপ্টেম্বর স্থানীয়দের আটককৃত ৩৪ বস্তা চালের সূত্র ধরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় তার জিজ্ঞাসাবাদের সময় ডিলার শাহিদা বেগম উপস্থিত ছিল না। কিন্তু তার স্বামী দুলাল হোসেন উপস্থিত হয়ে সহকারি কমিশনার ভ‚মিকে বলেন আমাদের চাল বিতরণের আরো কয়েক দিন বাঁকি রয়েছে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত ওই ঘরে মজুতকৃত ৮৬ বস্তা চাল জব্দ ও চাল রাখা ঘরটি সিলগালা করেন।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্য চলাচল ও সংরক্ষণ আইন মোতাবেক ডিলার শাহিদা বেগমকে আসামী করে মামলা করা হয়েছে এবং তার ডিলারী বাতিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়