শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে মন্দিরে ৭টি প্রতিমা ভাঙচুর : এক যুবক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজার মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত ২টা ৩০ মিনিটের দিকে পৌরসভার তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রবিবার সকালে সিসিটিভি ফুটেজের সুত্র ধরে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিব (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিয়ার ছেলে বলে জানা গেছে।

মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, তাড়িয়াপাড়া মন্দিরে দুর্গা পূজা উপলক্ষ্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। সকালে শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পায়। সিসিটিভির সুত্রে রাত আড়াইটার দিকে মন্দিরে ঢুকে দুর্গা পূজার ৭টি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। পরে সকালে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে আটক করে। অভিযুক্ত হাবিবের বাড়ি মন্দির থেকে কিছুটা দুরে।

এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী মহাদেব চন্দ্র সাহা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীর শাস্তির দাবী জানাচ্ছি। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান বলেন, প্রতিমা ভাঙার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির জবানবন্দি ও মন্দির কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ