শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমার নামাজ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদের গেটে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎
‎ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। অর্ধশত বছর ধরে এই মসজিদে ওয়াক্তিয়া নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় গত এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবারের জুমার নামাজও আদায় করা হচ্ছিল।
‎
‎এদিকে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি দাবি তোলে গ্রামে একটি মসজিদই যথেষ্ট, নতুনভাবে আরেকটি মসজিদ করা যাবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লিরা শঠিবাড়ী বাজার জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষে দুই মুসল্লি আহত হন।
‎
‎মসজিদে তালা ঝুলে যাওয়ায় পরদিন শুক্রবার শঠিবাড়ী বাজার জামে মসজিদের মুসল্লিরা সড়কেই জুমার নামাজ আদায় করেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
‎
‎পরবর্তীতে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে উভয় পক্ষের মুসল্লিদের নিয়ে আলোচনা করেন। সর্বশেষ প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হয়।
‎
‎আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, “ঘটনাটি শুরু থেকেই আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি থাকবে।”
‎
‎
‎

  • সর্বশেষ