শিরোনাম
◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ইসকফ সিরাপসহ পেশাদার মাদক কারবারি আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপসহ  পেশাদার এক মাদক ব্যবসায়ী আটক করে। (২৯ সেপ্টেম্বর) শনিবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯ সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, জেলার বিজয়নগরের সিংগারবিল ইউপির সিংগারবিল বাজারে থেকে শুক্রবার রাত রাতে গোপন সংবাদের ভিওিতে ইউনিয়নের কাশিনগর পূর্ব পাড়া সাচ্চু মিয়ার টিনের দোচালা মাটির ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ মোস্তফা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ঐ এলাকার মৃত আঃ কাদের মিয়া ছেলে।এসময় তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী স্বীকারোক্তি মোতাবেক  গাঁজা ও ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়