শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের যৌথ বিজয়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত  এডভোকেট ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মোঃ তাজুল বিজয় অর্জন করেছেন।

১৮ সেপ্টেম্বর'২৫ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। ভোট গণনা শেষে  সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

এবারে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  মোট ভোটার সংখ্যা ছিল ২ শত ৪৯ টি। কাস্টিং হয় ২ শত ৪১ টি ভোট।

নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসিন আলী সরকার ভোট পেয়েছেন ১ শত ০৭টি, অপরদিকে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম ১ শত ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডভোকেট আবুল কাশেম ভোট পেয়েছেন ১ শত ১২টি। অপরদিকে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার তাজুল ইসলাম ১শত ২০  টি ভোট পেয়ে নির্বাচিত হন। এর মধ্যে বাতিল পড়েছে ৭ টি।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সরদার মো:তাজুল ইসলাম জানান, জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সকল আইনজীবীদের কে সাথে নিয়ে এবারের উন্নয়ন কাজ করে যাবো।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্য নির্বাহী সদস্য পদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট  তাঁদের বিজয়ী ঘোষণা করে কুড়িগ্রাম বার কাউন্সিল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়