শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাজারে হামলা-ভাঙচুর,পুলিশ-সেনা মোতায়েন

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এই অভিযোগে এরই মধ্যে আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্‌র ছেলে মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তারপরও মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পেছনে উসকানি বা ইন্ধন থাকতে পারে বলে ধারণা পুলিশের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ্‌র নামে প্রতিষ্ঠিত একটি মাজারসহ চারটি মাজারে হামলা চালানো হয়। অন্য মাজারগুলো হচ্ছে কালু শাহ্‌, হাওয়ালী শাহ্‌ (বাবুল) ও আবদু শাহ্ মাজার। তাঁরা আরও জানান, মাজারকে কেন্দ্র করে নিয়মিত মাদকের আড্ডা ও শরিয়তবিরোধী নানা কাজকর্ম চলত। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়সাল তানভীর, হোমনার ইউএনও ক্ষেমালিকা চাকমা ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

তাঁরা জনতার উদ্দেশে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আবদুল্লাহ, হোমনা থানার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগকারীকে গতকালই (বুধবার) অতি স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আজকে যারা মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে এবং এর পেছনে যদি কারও উসকানি বা ইন্ধন থেকে থাকে; তাকেও আইনের আওতায় আনা হবে।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা লাগবে।

উল্লেখ্য, গতকাল উপজেলার আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্‌র ছেলে মহসিন সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ সেদিনই তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠায়।

এ ঘটনায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়