শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর শহরের খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

মিজান লিটন চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করার সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা মাঠগুলো অবিলম্বে দখলমুক্ত করার পাশাপাশি সংস্কার, পুনর্নির্মাণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, শহরের হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও অযত্নে পড়ে আছে। ফলে এসব মাঠে খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গেছে। তরুণরা মাঠের অভাবে ক্রীড়া থেকে দূরে সরে গিয়ে মাদকাসক্তি ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করা গেলে অন্তত পাঁচ হাজার তরুণকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এতে তারা সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। এজন্য মাঠ ব্যবস্থাপনার জন্য একটি স্বচ্ছ ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, মাঠ রক্ষার আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে পরিচালনা করা হচ্ছে। বিএনপি, গণঅধিকার পরিষদ ও যুবশক্তি (এনসিপি) জনগণের স্বার্থে একসঙ্গে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে, যা রাজনৈতিক ঐক্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতভেদ ভুলে সামাজিক সংকট নিরসনে সকল দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও গণঅধিকার পরিষদ, ছাত্রদল এবং যুবশক্তি (এনসিপি)-এর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক আব্দুল্লাহ আল রেদোয়ান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো সভাপতি মোঃ মনির চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, সাবেক আহ্বায়ক ছাত্রদল (চাঁদপুর পৌর) মোঃ মামুন খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনতে হলে মাঠ দখলমুক্ত ও সংস্কারের বিকল্প নেই। তারা এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়