শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে কবরস্থানে ফেলে যাওয়া সেই শিশুর ঘটনায় জড়িত ক্লিনিককর্মী আটক

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুরে কার্টুনে করে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে পৌর কবরস্থানে কবর দেয়ার পূর্বে জীবিত উদ্ধার হওয়া চাঞ্চল্যকর ঘটনায় নবজাতককে রেখে যাওয়া ব্যাক্তিকে আটক করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালের ওয়ার্ড বয় মো. ফারুক হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

এর পূর্বে গত ১৪ সেপ্টেম্বর (রোববার) দুপুরে দুপুর ১টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফ্যানের প্যাকেটের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত নবজাতককে নিয়ে চাঁদপুর বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোরখাদককে দেন। তিনি নবজাতকটি কবর দেওয়ার অনুরোধ করেন।

কিন্তু গোরখাদক যখন শিশুটিকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পাশের মসজিদে আজানের শব্দে শিশুটি নড়ে ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।পরবর্তিতে মিডিয়া কর্মিদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে রাখার পরেও শিশুটিকে আর বাচিয়ে রাখা যায়নি। কয়েক ঘন্টা বেচে থাকার পর শিশুটি মৃতুর কোলে ঢলে পরে।

Advertisement

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার নির্দেশে ডিবির একটি বিশেষ টিম তদন্তে নামে। বিভিন্ন স্থানের ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতকসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় তারা।পরে তাকে আটক করতে সক্ষম হয়। 

আটক ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন গাজী (৪৫)। তিনি ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের মৃত হালিমা বেগমের ছেলে এবং মকবুল হোসেন গাজীর পুত্র। ফারুক হোসেন চাঁদপুর শহরের তালতলা এলাকার দি ইউনাইটেড হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে চাকরি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন জানান, ৫০০ টাকার বিনিময়ে তিনি নবজাতকটিকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এ কাজে তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ