শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী পলাশ কর্মকার (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার শ্রী প্রভাতের  ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়িয়া পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়। একই দিন র‍্যাবের এসআই আব্দুল মোমিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই জালাল উদ্দিন ২০২০ সালের ১৩ মে  পলাশ কর্মকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়