শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসফেরত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, অতপর...

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলুল হক (২৬) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মুঠোফোনে ফজলুল হকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় ফজলুল হক। এরপর ফজলুল হকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ আগস্ট প্রেমিকা জর্ডান থেকে দেশে ফিরেন। এ অবস্থায় বিয়ের কথা বলে ফজলুল হক প্রবাস ফেরত প্রেমিকার সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

তারই ধারাবাহিকতায় ফজলুল হক সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফজলুল হক। এ সময় ফজলুলকে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা। কিন্তু ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রেমিক ফজলুলকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ফজলুল হককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়