শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লো বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন কর্তনের প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় দফার লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকা। দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তাল ছিল পুরো এলাকা। ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা, উপজেলা পরিষদ ও কর্মকর্তাদের অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এদিকে আন্দোলনকারীরা আগামীকাল মঙ্গলবারও সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেয়। এরপর থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে থাকে।

এর আগে সকাল থেকে অবরোধ চললেও দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতা প্রথমে পুলিশকে ধাওয়া দিয়ে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভেতর আশ্রয় নিতে বাধ্য করে। একপর্যায়ে মসজিদে হামলা চালায়।

এরপর একে একে বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদে হামলা চালায়। এসময় ভাঙ্গা থানায় ৪টি পিকআপ ভ্যান, একাধিক মোটরসাইকেল, ফার্নিচার, কম্পিউটারসহ ভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। হাইওয়ে থানায় ৩টি পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, রেকার ট্রাক, ডিআইজির পাজেরো গাড়ি, ৮টির অধিক মোটরসাইকেল, কম্পিউটার ও প্রিন্টার মেশিনসহ সবকিছু গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

Advertisement

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস, এলজিইডি অফিস, হলরুম, অফিসার্স ক্লাবসহ পুরো উপজেলা পরিষদ ভবন ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা ৪/৫টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা তাণ্ডবে ভাঙ্গার সরকারি অফিসগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, দুপুরে খাবারের সময় হঠাৎ কয়েক হাজার লোক লাঠি-সোঁটা নিয়ে থানায় ঢুকে পড়ে। তারা থানার সব গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে, এমনকি একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। আমরা কিছুই করতে পারিনি, শুধু দেখেছি।

তাণ্ডব চলাকালীন সময় এবং পরে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থলে অবস্থান করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা প্রশাসনের অন্য কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও ভাঙ্গা লোকাল থানার পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তাণ্ডবের সময় বিক্ষোভকারীরা ছবি ও ভিডিও ধারণ করায় একাধিক সাংবাদিককে মারধর করে। এর মধ্যে দুইটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক আহত হয়েছেন, একজনের হাতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের আওতাভুক্ত আলগী ও হামেরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর ভাঙ্গাবাসী সড়ক অবরোধ করে। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান তিন দিনের সময় নিয়ে আন্দোলন স্থগিত করেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার থেকে দ্বিতীয়বারের মতো অবরোধ শুরু হয়, যা রবিবার থেকে তৃতীয় দফায় রূপ নেয়।

এদিকে, গত ১৪ সেপ্টেম্বর রাতে আলগী ইউনিয়নের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া ও হামেরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন মাতুব্বরসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা করে পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর থেকে বিক্ষোভকারীদের মধ্যে পুলিশের প্রতি ক্ষোভ আরও বেড়ে যায়।

  • সর্বশেষ