শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি, দুইজন নিহত 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজির দুই আরোহী নিহত হয়েছেন।সোমবার  ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন- জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে, অটোরিকশাচালক সাদেক মিয়া (১৮)

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, দুপুরে কসবা থেকে আখাউড়াগামী একটি সিএনজি গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি স্থানে গ্রিশনগর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।

এ ঘটনায় অটোরিকশা চালক সাদেক ও একমাত্র যাত্রী পপি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়