শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবাকে হত্যা করে নিজেই মামলার বাদী, হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রেজাউল করিম লাবু জেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।

মামলা সুত্রে জানা যায়, গত ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নাই। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমান এর পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহত ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

  • সর্বশেষ