শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন এক নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে ৩ ছেলে ও ৩ মেয়ে। রোববার সকাল ৯ টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে ওই নারী সন্তানদের জন্ম দেন। ওজন কম হওয়ায় নবজাতকদের এনআইসিইউ’তে রাখা হয়েছে।

ওই নারীর নাম মকসুদা আক্তার প্রিয়া। সে নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। এর আগে এদিন ভোর ৫টার দিকে ওই ওয়ার্ডে ভর্তি হন তিনি।

তাকে ঢামেকে নিয়ে আসা তার আত্মীয় জানান, সকালে সিদ্ধিরগঞ্জের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরে সকাল ৯ টার দিকে একে একে ছয়টি সন্তান প্রসব করে। তাদের মধ্যে ৩টি ছেলে ও ৩টি মেয়ে সন্তান।

তিনি আরো জানান, নবজাতকদের মধ্যে ৩টিকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছে এবং বাকি ৩টিকে নীলক্ষেতের হুম কেয়ারে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১ অ্যাসোসিয়েট প্রফেসর ডা.আবিদা সুলতানা বলেন, 'ভোরে প্রিয়া নামের এক নারী ভর্তি হন। সকাল নয়টার দিকে তিনি ছয় সন্তানের জন্ম দেন।'

 

  • সর্বশেষ