শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ৩টি ডাকাতি মামলার আসামী ইয়াছিনসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোর ফেনী জেলার সীমান্তবর্তী ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা থেকে একটি পিকআপে কিছু গরু চুরি করে নিয়ে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে, আনুমানিক ০৭:৪০ ঘটিকায়, র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ পার্টি প্যালেন কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে, রনি রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে।

এসময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়ীটি থামানো সম্ভব না হয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নিম্নলিখিত ৬ জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করতে সক্ষম হয়:

১. জামান হোমেন মানিক (৫০), পিতা-মৃত আব্দুল হালিম, সাং-গাংরা
২. মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা-মৃত আব্দুল রাজ্জাক, সাং-দক্ষিন লাটিমা
৩. মোঃ ইয়াসিন (৪৬), পিতা-মৃত তরু মিয়া, সাং-সাচকি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা
৪. আব্দুল কাদের (৩৭), পিতা-মৃত ইলিয়াস, সাং-চরচান্দিয়া
৫. মোঃ হারুন (৩৫), পিতা-মৃত ইলিয়াস, সাং-চর খেয়াজ, উভয় থানা-সোনাগাজী, জেলা-ফেনী
৬. মোঃ সুলতান আহম্মদ (২৬), পিতা-মৃত হাছান উল্লাহ, সাং-শ্রীপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী

Advertisement

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা পিকআপ (সিঙ্গেল কেবিন, গাড়ীর রেজি নং-ঢাকা মেট্রো ন-১৯-৬২১৮) থেকে ০৪টি চুরিকৃত গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত গরু ৪টির আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ