শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চোরাই স্বর্ণ-রূপা সহ দুই চোর গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে চুরিকৃত স্বর্ণ ও রূপার অলংকারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে মো. সোহাগ আলী (২২) এবং শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার জেরিন (১৭)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) গত ১৮ আগস্ট ছেলে অসুস্থ হওয়ায় ঢাকায় চিকিৎসার জন্য যান। ২১ আগস্ট বাড়ি ফিরে তিনি আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার খুঁজে পাননি। খোঁজাখুঁজির পরও না পাওয়ায় ধারণা করেন চুরি হয়েছে।

এদিকে ভুক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসকারী ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর শাহমখদুম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরে পুলিশ জেরিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, পরিবারের সবাই ঘুমিয়ে গেলে ২১ আগস্ট সকাল ১০টার দিকে সে আসামি সোহাগ আলীর পরামর্শে স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানার নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।

জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়