শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরে ১৩ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। 

এই মামলার অপর এক শিশু আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। 

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

‎‎যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের পুত্র মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্লার পুত্র মো. সোহেল মোল্লা (২৫)। অপর ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলেন, একই গ্রামের আবু বক্কার মোল্লার পুত্র মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)। 

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ জুলাই রাতে মেয়েটি মুখে পানি দিতে বাইরে টিউবয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর তাকে মুখ বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামীর বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ‌
‎
‎এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘটনার পরের ৩ দিন পর ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করে।
‎
‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

  • সর্বশেষ